শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফলাফলকে ঘিরে উত্তেজনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫১ এএম
ছবি সংগৃহিত
expand
ছবি সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করেছে প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও রাত নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিবেশ দেখা দেয়।

ফলাফল ঘোষণার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় টানটান পরিস্থিতি বিরাজ করে।

সন্ধ্যার পর ওই এলাকায় বিএনপি সমর্থিত ছাত্রদল ও জামায়াত সমর্থিত ছাত্রশিবিরের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নেন। উভয়পক্ষই রাস্তার পাশে অবস্থান করলেও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাত ১টা পর্যন্ত তাদের অবস্থান করতে দেখা গেছে।

এদিকে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, চাকসু নির্বাচনে অতীশ দিপঙ্কর ও সূর্যসেন হলে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে সোহরাওয়ার্দী হলে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন