

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত ‘দ্রোহ পর্ষদ’ প্যানেল।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ অভিযোগ করেন, “সকাল থেকেই নানা অনিয়ম লক্ষ্য করেছি।
আমরা জানতে চেয়েছিলাম অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে কি না—নির্বাচন কমিশন বলেছে, হচ্ছে। কিন্তু বাস্তবে তা হয়নি। আইটি ফ্যাকাল্টিতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণ করা হয়েছে, এমনকি বিবিএ ফ্যাকাল্টিতেও একই ঘটনা ঘটেছে।”
তিনি আরও বলেন, “বিবিএ ফ্যাকাল্টিতে ছাত্রী সংস্থার এক কর্মী ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের স্লিপ বিতরণ করেছেন। এসব অভিযোগের পরও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। অথচ শিবির সমর্থিত প্যানেল আচরণবিধি ভঙ্গ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের বলা যেত—একটি প্যানেল নিয়েই নির্বাচন করবেন, তাহলে এত নাটক করার দরকার হতো না।”
ঋজু লক্ষ্মী অবরোধ অভিযোগ করেন, “আমরা যখন অভিযোগ জানাতে গেছি, কমিশন আমাদের কথা শুনে বলেছে—এগুলো নাকি কল্পনাপ্রসূত কথা। এতে প্রমাণ হয় প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা দাবি করছি, যেখানে অনিয়মের অভিযোগ উঠেছে, সে সব কেন্দ্রের ভোট গণনা ও ফলাফল স্থগিত রাখতে হবে। তা না হলে শিক্ষার্থীরা অধিকার আদায়ের উপযুক্ত জবাব দেবে।”
মন্তব্য করুন
