

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর প্রস্তুতি হিসেবে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সন্দেহ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশিও করতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রশাসন সবাইকে সতর্ক থাকার জন্য সচেতন করেছেন এবং নির্বাচনে সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন
