

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ৩৩ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। ‘৯টি ফোকাস পয়েন্ট ও ১২ মাসে ৩৩ সংস্কার’ শিরোনামের এ ইশতেহারে শিক্ষার্থীদের কল্যাণ, একাডেমিক সংস্কার ও ক্যাম্পাস উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি ইশতেহার পাঠ করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী সজ্জাত হোছন মুন্নাসহ অন্যান্য প্রার্থীরা।
ইশতেহারের নয়টি মূল ফোকাস পয়েন্ট হলো,
আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও সবুজ ক্যাম্পাস, সেশনজট নিরসন, অটোমেশন, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন, নারীবান্ধব পরিবেশ এবং কল্যাণমূলক কার্যক্রম।
৩৩ দফা সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো,
এছাড়া ইশতেহারে আরও রয়েছে,
মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনা ধারণ, নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও কমনরুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, আধুনিক লাইব্রেরি, মৌলিক স্বাস্থ্যসেবা, উন্নত চিকিৎসা সুবিধা, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকাশ এবং সকল জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ।
অন্যদিকে, প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থা (অটোমেশন) চালু, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও বৃত্তি নিশ্চিতকরণ, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টে সহায়তা, টিএসসি ও কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মাণ, শরীরচর্চা ও ক্রীড়া সুবিধা সম্প্রসারণ, লিগ্যাল এইড সেল গঠন, অফিসিয়াল ই-মেইল সুবিধা, অ্যালামনাই নেটওয়ার্ক জোরদার, মানসিক স্বাস্থ্য পরামর্শকেন্দ্র এবং অন-ক্যাম্পাস চাকরির সুযোগ তৈরির প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন
