

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথও একই স্থানে অনুষ্ঠিত হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, শপথ গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আইন উপদেষ্টা আরও বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মন্তব্য করুন
