মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৯: হাবিবের ধারেকাছেও নেই তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ এএম
হাবিবুর রশীদ হাবিব ও তাসনিম জারা
expand
হাবিবুর রশীদ হাবিব ও তাসনিম জারা

ঢাকা-৯ আসনে ৫৫ কেন্দ্রের ঘোষিত ফলাফলে অনেক এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। তার ধারেকাছেও নেই আসনটির স্বতন্ত্র প্রার্থী তরুণ চিকিৎসক তাসনিম জারা। তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

এই আসনের ১৬৯ কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ধানের শীষ পেয়েছে ৩৭ হাজার ৫৬৯ ভোট। অন্যদিকে শাপলা কলি পেয়েছে ১৬ হাজার ২৮৩ ভোট। আর ফুটবল পেয়েছে ১২ হাজার ৩১১ ভোট।

এবারের নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় ছিলেন তাসনিম জারা। প্রথমে এনসিপির হয়ে লড়ার কথা থাকলেও পরে দলটি থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হন।

অন্যান্য আসনের মতো এখানেও দিনভর শান্তিপূর্ণ ভোট হয়েছে। এই্ আসনে মোট ১১ জন প্রার্থী অংশ নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup