সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘জিন্দেগীতে এমন নির্বাচন দেখিনি’

সানমুন আহমেদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
পুরান ঢাকায় আরমানিটরোলা উচ্চ বিদ্যালয়। ছবি: এনপিবি
expand
পুরান ঢাকায় আরমানিটরোলা উচ্চ বিদ্যালয়। ছবি: এনপিবি

দেশে চলছে সংসদ নির্বাচন ও গণভোট। সারাদেশের মতো পুরান ঢাকায় বিভিন্ন এলাকার কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের উপচেপড়া ভিড়।

খোঁজ নিয়ে জানা যায়, বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা তাদের পছন্দ প্রার্থীদের ভোট দিতে কেন্দ্রে আসছেন।

পুরান ঢাকার মালিটোলা, সুত্রাপুর, সদরঘাট, ওয়াজঘাট, মিটফোর্ড, আরমানিটরোলা, চকবাজারসহ বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে দুপুরে ২টা ৪০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হতে দেখা যায়। এখন পর্যন্ত এই কেন্দ্রগুলোতে ৩৫ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।

সরেজমিনে বৃহস্পতিবার পুরান ঢাকার কেন্দ্রগুলোতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীরা ভোট যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য কঠোরভাবে মনিটারিং করছে। কোন প্রার্থী ভোটকেন্দ্রে পরিদর্শনে আসলে সেখানে যেন হট্টগোল না হয় সে বিষয়গুলো দেখছেন নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা।

পুরান ঢাকার আরমানিটোলার বাসিন্দা মো. শাকিল এনপিবি নিউজকে বলেন, আমার জিন্দিীগিতে এমন নির্বাচন দেখিনি পুরান ঢাকায়। কোন রকম ঝামেলা হচ্ছে না। সবাই শান্তিপূর্ণ ভাবে নির্বাচনে আসছে ভোট দিতে।

এই এলাকার আরেক নারী ভোটার জেসমিন সুলতানা বলেন, পরিবারের সকল সদস্য যার ভোটার তাদের সবাইকে নিয়ে আসলাম। আমার কাছে ঈদের মতো উৎসব লাগছে এবারের নির্বাচন। বিগত তিন নির্বাচন আমরা এতো উৎসবমুখর পরিবেশ দেখিনি।

এদিকে বংশাল এলাকার তরুণ এক ভোটার ওয়ালীদ হোসেন এই প্রথম ভোট দিয়েছে বলে এনপিবি নিউজকে জানান।

তিনি জানান, আগে নির্বাচন ছিল ভয়ের। কখন কি হয়ে যায় সেটি বলা যায় না। এক রকম আতঙ্ক ছিল নির্বাচনগুলো। কিন্তু এবারে নির্বাচন এতো উৎসবে পরিণত হযেছে, সেটি দেখে খুব ভালো লাগছে। দিন শেষে নির্বাচনের শেষ মুহুর্ত পর্যন্ত এই রকম শান্তিপূর্ণ পরিবেশ যেন থাকে সরকারের কাছে সেটি চাওয়া বলে জানান এই তরুণ ভোটার।

পুরান ঢাকার বেশ কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এনপিবি নিউজকে জানান, “ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দিনের বাকি সময়েও ভোটার উপস্থিতি আরও বাড়ার কথা জানান প্রিজাইডিং অফিসারগণ।

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, সারাদেশে ৪২ হাজার ৬৫১ টি কেন্দ্রে সময় মতো ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেগুলো সমাধান করা হয়েছে।

দুপুর ১২টা পর্যন্ত গণভোট ও সংসদ নির্বাচন মিলিয়ে ৩২ হাজার ৭৮৯ টি কেন্দ্রে ভোট প্রধানের হার ৩২. ৮৮ শতাংশ। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন