বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের সতর্কবার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব গুজবে কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইসির সতর্কবার্তায় বলা হয়, এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট প্রদান করতে ভোটারদের প্রতি ইসি অনুরোধ জানিয়েছে সতর্কবার্তায়।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবে ইসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Uzbekistan VS Colombia
24'
0 - 0
World Cup