শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৭ তে ভোটার স্লিপ সংগ্রহের ডিজিটাল সুবিধা চালু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহের বিশেষ ডিজিটাল সুবিধা চালু করা হয়েছে। ঢাকা-১৭ আসনের ভোটাররা অনলাইনে ভোটার এ স্লিপ সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশনের উদ্যোগে চালু হওয়া এই সেবার মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটার স্লিপ ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এজন্য নির্ধারিত ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করলেই ভোটার স্লিপ পাওয়া যাবে।

ভোটাররা ‘সবার ঢাকা-১৭’ ওয়েবসাইটে প্রবেশ করে ড্রপডাউন মেন্যু থেকে নিজের জন্ম তারিখ, সাল, এলাকা ও ওয়ার্ড নম্বর প্রদান করে সহজেই ভোটার স্লিপের তথ্য সংগ্রহ করতে পারবেন। প্রাপ্ত ভোটার স্লিপ ছবি আকারে ডাউনলোড (https://shobardhaka17.com/voter-slip) করা যাবে, মোবাইল নম্বরে এসএমএস হিসেবে নেওয়া যাবে অথবা সরাসরি ওয়েবসাইট থেকে প্রিন্ট করার সুবিধাও রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X