

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীকে ভোট দিলে রাতের আঁধারে নয়, বরং দিনের আলোতেই ‘রগ কেটে দেওয়ার’ হুমকি দিয়েছেন মক্কেল মৃধা নামের এক কৃষকদল নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। মক্কেল মৃধা সাহাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক।
ভাইরাল ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জামায়াতের কেউ ভোটকেন্দ্রে এলে বা তাদের পক্ষে ভোট দিলে রাতের আঁধারে নয়, দিনের আলোতেই ‘রগ কেটে দেওয়া হবে’। তিনি আরও বলেন, এলাকায় জামায়াতের কোনো কর্মসূচি চলতে দেওয়া হবে না।
এ বিষয়ে অভিযুক্ত কৃষকদল নেতা মক্কেল মৃধার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

