রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘অদম্য টি-টোয়েন্টি কাপে’ বিনামূল্যে খেলা দেখার সুযোগ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ এএম
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ লোগো ।। ছবি: সংগৃহীত
expand

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। তবে এই সময়ে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি’ কাপ নামে একটি নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগেই জানানো হয়েছিল তিনটি দলের সমন্বয়ে এ টুর্নামেন্টটি আয়োজন করা হবে। টুর্নামেন্টে অংশ নেবে ৩ দল - ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ।

টুর্নামেন্ট চলাকালে প্রতিটি ম্যাচের দিনে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) ক্লাব হাউস গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।

তবে এই সুবিধা পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত মানতে হবে। মাঠে প্রবেশের সময় স্কুল বা কলেজের ইউনিফর্ম পরা থাকতে হবে অথবা সঙ্গে রাখতে হবে বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র। এ দুটির যে কোনো একটি প্রদর্শন করলেই ফ্রি এন্ট্রির সুযোগ মিলবে।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে তিন দলের এই টুর্নামেন্ট। প্রথম দিন মাঠে নামবে ধূমকেতু এবং দুরন্ত। পরের দিন ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুর্বার। ৭ ফেব্রুয়ারি দুরন্তর বিপক্ষে খেলবে দুর্বার। ৯ ফেব্রুয়ারি সেরা দুই দল খেলবে ফাইনালে।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank