বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’, মধ্যরাতে ডিবির অভিযান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ এএম
রাজারবাগে ডিবির অভিযান। ছবি: সংগৃহীত
expand
রাজারবাগে ডিবির অভিযান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ড হ্যাকের ঘটনায় জড়িতদের খুঁজতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় একটি সরকারি কোয়ার্টারে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশে অবস্থানরত ওই কোয়ার্টারে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত একজনকে আটক করতে এ অভিযান চলছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের একটি অভিযান চলছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাবে না। পরে জানানো হবে।’

এর আগে, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে পোস্টটি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।

জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, পোস্টটি সাইবার হামলার মাধ্যমে অননুমোদিতভাবে প্রকাশ করা হয়েছে এবং দলের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X