

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) যেকোনো ধরনের র্যাগিং কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮-এর ৫(ঙ) ধারা অনুযায়ী—হল, বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্থানে টিজ, র্যাগিং বা নির্যাতনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে না।
উল্লেখ করা হয়েছে, র্যাগিং শাস্তিঅযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধের গুরুত্ব অনুসারে, দোষীদের সর্বোচ্চ শাস্তি হতে পারে সাময়িক থেকে চিরতরে বহিষ্কার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে র্যাগিং প্রতিরোধে সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছে।
মন্তব্য করুন
