বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচনে ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা
expand
ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২ সদস্যবিশিষ্ট এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এ সময় সিলেট বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মুস্তাকিম বিল্লাহ। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ঘোষণা করা হয়েছে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহকে এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে মনোনীত হয়েছেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

প্যানেলের অন্যান্য পদে ক্রীড়া সম্পাদক হিসেবে শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইনের নাম ঘোষণা করা হয়েছে।

তবে মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী নেই এই প্যানেলে।

মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদ খালি থাকার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, 'অন্য একজন প্রার্থীর সাথে আমাদের আলাপ-আলোচনা চলছে। আলোচনা সমাপ্তির পর্যায়ে পৌঁছালে তাকে এই পদে অন্তর্ভুক্ত করতে পারব। তবে ইন্টেনশনালি এই পদটি খালি রাখা হয়নি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup