শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ দাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ
expand
দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকাশ দাশ। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী এবং সনাতন ধর্মাবলম্বী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গণমাধ্যমকে আকাশ দাশ বলেন, “আমি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।

এজন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। এখানে ধর্ম কোনো বিষয় নয়, বরং আদর্শের ভিত্তিতেই আমি সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রশিবিরকে সবসময় শিক্ষার্থীবান্ধব হিসেবে পেয়েছি, বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায়।”

তিনি আরও জানান, একাডেমিক সমস্যা বা ব্যক্তিগত চ্যালেঞ্জে শিবিরের সহযোগিতা আগে থেকেই পেয়ে আসছেন।

এজন্য অন্য কোনো প্যানেলের পরিবর্তে শিবিরের প্যানেলকেই নিজের জন্য উপযুক্ত মনে করেছেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত আছে।

বুধবার ঘোষণা করার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। তার ভাষায়, “আমাদের প্যানেলকে অন্তর্ভুক্তিমূলকভাবে সাজানো হয়েছে।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, ১৯৮১ সালের চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত পূর্ণেন্দু কুমার তৃতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। তার বিশ্বাস, আকাশ দাশও সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বিজয়ী হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন