

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বুধবার বিকেল ৫টা পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মনোনয়ন জমা ও সংগ্রহের সময় বাড়ানোর আবেদন জানায়।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত এবং অনেকের পরীক্ষা চলমান থাকায় তারা সময়মতো মনোনয়ন নিতে পারেনি।
তাই দুদিন সময় বাড়ানোর আবেদন করা হয়। তবে নির্বাচন কমিশন একদিন সময় বাড়িয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জানান, শুধু ছাত্রদলই নয়, আরও কয়েকজন শিক্ষার্থী সময় বাড়ানোর আবেদন করেছিলেন। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ১,০৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদের জন্য মনোনয়ন নিয়েছেন ৪৮৮ জন এবং হল সংসদের জন্য নিয়েছেন ৬০০ জন।
মন্তব্য করুন
