

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য মোতায়ন থাকবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের প্রশ্নে এমন তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘এখন আমাদের গোয়েন্দা দল কাজ করছে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করতেছেন। বিশ্ববিদ্যালয়ের এড়িয়া যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব৷ আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।
তিনি আরো বলেন, ‘নির্বাচন ঘিরে কোন জায়গায় কি-ধরনের নিরাপত্তা লাগতে পারে তা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে সে-অনুযায়ী পরিকল্পনা সাজাবেন তারা।
মন্তব্য করুন