শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখে ফল প্রকাশের অনুমোদন দিয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের “Result Corner”-এ গিয়ে বোর্ডের নাম ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। একইভাবে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে।

ব্যক্তিগত ফলাফল জানার জন্য পরীক্ষার্থীরা নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকার অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।

পুনঃনিরীক্ষণের আবেদন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। এ জন্য শিক্ষার্থীদের https://rescrutinu.eduboardresult.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও পত্রিকায় জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা পর পরীক্ষা সম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন।

এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নেওয়ায় ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup