

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল প্রভাবিত হওয়ার চেষ্টা ও প্রশাসনিক সমস্যা নিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন হবে।
এর আগে প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করেন, শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯৩ হলেও ৪০০টি ব্যালট পেপার পাঠানো হয়েছে।
অতিরিক্ত ১০৭টি ব্যালট কেন পাঠানো হয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ছাত্রদল নেতাকর্মী, যারা হলের ভোটার নন, তারা হলের ভেতরে অবস্থান করছেন। প্রশাসন আগে জানিয়েছিল, সকাল ১০টার পর বহিরাগত হলে থাকলে তাদের গ্রেপ্তার করা হবে।
তবে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
একই অভিযোগ করেন জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেন, “নির্বাচন কমিশনের ছোট ত্রুটিগুলো এখন বড় প্রভাব ফেলছে। কোনো কেন্দ্রে ভোটার ৫২২ থাকলেও সেখানে ৬০০টি ব্যালট দেওয়া হয়েছে।
কোথাও ৩৯০ জন ভোটার থাকলে ৪০০টি ব্যালট দেওয়া হয়েছে। অতিরিক্ত ব্যালট স্বচ্ছতার জন্য সমস্যাজনক। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা নির্দেশনা নেই।”
তিনি আরও বলেন, “নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা রাখতে পারেনি।
পোলিং এজেন্টদের নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, তা দ্রুত দূর করা উচিত। অতিরিক্ত ব্যালট রাখার ফলে ভোট কারচুপির আশঙ্কা বাড়ছে, যা সমীচীন নয়।”
মন্তব্য করুন
