

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উচ্চশিক্ষায় নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
লন্ডনে ২৭ আগস্ট অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ‘উইমেন ইন লিডারশিপ ইন এডুকেশন’ ক্যাটাগরিতে এই সম্মাননা গ্রহণ করেন।
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়ে থাকে।
অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার এই অর্জন উচ্চশিক্ষায় নারীর নেতৃত্বের ক্রমবর্ধমান ভূমিকারও স্বীকৃতি। তার এই সম্মাননা বাংলাদেশের নারী শিক্ষাবিদ, শিক্ষক, গবেষক এবং ভবিষ্যৎ নেতৃত্বে আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা এই সম্মাননা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্মরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি আমার এই অর্জন, এই পুরস্কার আমার শিক্ষার্থী এবং উত্তরা ইউনিভার্সিটির সকল প্রিয় সহকর্মীকে উৎসর্গ করতে চাই।”
অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পুরোটা সময় জুড়ে উত্তরা ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, উদ্ভাবন, শিক্ষার্থীদের বিকাশ এবং দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এই অর্জন উত্তরা ইউনিভার্সিটির বৈশ্বিকভাবে সংযুক্ত একটি উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে গড়ে ওঠার ধারাবাহিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার এই অর্জনে উত্তরা ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে মানসম্মত শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরিতে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।


