রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম
এমপিওভুক্ত শিক্ষকদের নিজ নিজ জেলায় বদলি
expand
মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি: এনপিবি গ্রাফিক্স

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। টেলিটকের সিগন্যাল পেলেই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় মাউশি ডিজি গণমাধ্যমকে এ তথ্য জানান।

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘বেসরকারি শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তাদের কষ্ট আমরা অনুধাবন করতে পারি। চেষ্টা করছি যেন দ্রুত তাদের নিজ জেলার কাছাকাছি পাঠানোর ব্যবস্থা করতে পারি।’

মাউশি ডিজি বলেন, ‘৯৮ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। দুই শতাংশের মতো তথ্য পাওয়া যায়নি। আমরা সব সময় টেলিটকের সঙ্গে যোগাযোগ রাখছি।

টেলিটক তাদের প্রস্তুতি শেষ করার পরপরই মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বদলি আবেদনগ্রহণ করা হবে।’

মাউশি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের সুযোগ সব শিক্ষকই পাবেন। অর্থাৎ সব শিক্ষককেই পাসওয়ার্ড দেওয়া হবে। তবে নিজ জেলা, স্বামী-স্ত্রীর জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের শর্ত পূরণ করা শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন।

প্রতিটি স্কুল অথবা কলেজ থেকে দুজন শিক্ষক বদলি হতে পারবেন। তবে একই বিষয় হলে একজন এই সুযোগ পাবেন। নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘আবেদনের সুযোগ সবাইকে দেওয়া হবে। পাসওয়ার্ডও সবাই পাবেন। তবে যতগুলো শূন্য পদ থাকবে ততজন বদলির সুযোগ পাবেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন