শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের জন্য ওয়াশিং মেশিন, ১৫ মিনিটেই গোসল ও শুকানো শেষ!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
মানুষের জন্য ওয়াশিং মেশিন
expand
মানুষের জন্য ওয়াশিং মেশিন

ভবিষ্যৎ প্রযুক্তিতে আবারও বিস্ময় দেখাল জাপান। সম্প্রতি দেশটি উন্মোচন করেছে ক্যাপসুল আকৃতির এক অভিনব যন্ত্র, যা মাত্র ১৫ মিনিটে মানুষকে গোসল করিয়ে শুকিয়ে দিতে সক্ষম।

‘মিরাই নিনগেন সেনতাকুক’ নামের এই মেশিনটি তৈরি করেছে সায়েন্স কো. লিমিটেড। ব্যবহারকারী শুধু ভেতরে বসবেন, আর যন্ত্রটি শরীরজুড়ে পানির স্প্রে ছিটিয়ে গোসলের অভিজ্ঞতা দেবে। এরপর দ্রুত শরীর শুকিয়ে ফেলবে, ফলে তোয়ালে ব্যবহার করারও প্রয়োজন হবে না।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় এ প্রযুক্তি নতুন দিগন্ত খুলে দিতে পারে। এতে একসাথে গতি, আরাম ও দক্ষতা মিলবে।

জাপানি উদ্ভাবকদের মতে, ভবিষ্যতের জীবনযাত্রায় এ ধরনের স্মার্ট ডিভাইস সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি আধুনিক গোসলের অভিজ্ঞতা এনে দেবে।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন