

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম নির্বাচনের পর প্রথমবারের মতো ফেসবুকে পোস্ট দিয়েছেন।
রোববার বেলা ৩টা ৪৪ মিনিটে তার ভেরিফাইড আউডিতে এ পোস্ট করা হয়। এতে তার মন খারাপের অবসান হয়েছে।
সাদিক কায়েম লিখেছেন, নির্বাচনের আগে থেকেই তার ফেসবুক আইডিতে পরিকল্পিত সাইবার হামলা চালানো হচ্ছিল। ভিপি নির্বাচিত হওয়ার পর হামলার মাত্রা আরও বেড়ে যায় এবং একাধিকবার তার আইডি সাসপেন্ড হয়।
তিনি বলেন, ব্যক্তিগত মতাদর্শের বাইরে কাউকে সাইবার আক্রমণ করা কোনো সুস্থ চর্চা নয়। এই হামলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
সাদিক কায়েম আরও লিখেছেন, কিছু শুভাকাঙ্ক্ষী তার আইডি পুনরুদ্ধারে সাহায্য করেছেন। তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন
