শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আই ডোন্ট কেয়ার’ লেখায় ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক
expand
ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ফেসবুক পোস্ট দেওয়ায় আটক হয়েছেন।

সোমবার মধ্যরাতে কিছু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।

রায় ঘোষণার পর লাভলু মোল্লাহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার ছবিসহ একটি ফটোকার্ড পোস্ট করেন, যেখানে লেখা ছিল 'আই ডোন্ট কেয়ার'।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, প্রক্টরিয়াল টিম ও ছাত্ররা তাকে থানায় নিয়ে আসে। তিনি জানান, লাভলু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বিরোধিতা করে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, প্রক্টোরিয়াল টিম এবং ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসে। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় লাভলু সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি পূর্বে একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। এখন আবার তিনি ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়েছেন।

এদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন—লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের একই অবস্থান থাকবে। তাদের নিয়ে কেউ সুশীলতা করলে তারও হিসাব নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন