

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
তার ভাষ্যে, প্রশাসনের ভেতরে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অজুহাত দাঁড় করিয়ে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন নজরুল ইসলাম স্যার।
তিনি দাবি করেন, নজরুল ইসলাম শিক্ষার্থী ও ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন। এমনকি একটি হলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ভোট স্থগিত করার পেছনেও তার ভূমিকা ছিল।
মাজহারুল আরও বলেন, সম্প্রতি এক শিক্ষিকার মৃত্যুকেও অজুহাত বানিয়ে অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটের পরদিনও ফলাফল প্রকাশ করেনি, যা তার মতে ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে। তিনি অভিযোগ করেন, ছাত্রদলের চাপের মুখে ওএমআর মেশিন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন সময়ক্ষেপণ করে নির্বাচনের ফল বানচাল করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন
