শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবনায় ছাত্রদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
expand
চাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবনায় ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনও ভেবে দেখছে ছাত্রদল।

সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, নির্বাচন ঘিরে সমান সুযোগ ও নিরপেক্ষতা নিয়ে তাদের শঙ্কা রয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, দলকানা প্রশাসনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কতটা সম্ভব, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই অবস্থায় নির্বাচনে যাওয়া হবে কি না—সেটি এখন বিবেচনার বিষয়।

ঢাকা পোস্টকে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংস্কার করতে হবে। দলকানা রেজিস্ট্রার, প্রক্টর এবং নির্বাচন কমিশনের সচিবকে পরিবর্তন করে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপিপন্থী নন, বরং নিরপেক্ষদেরই দায়িত্ব দেওয়া উচিত।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর, জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

প্রসঙ্গত, চবি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদল আগেও করেছে। সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতে তারা আন্দোলনও করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন