

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ছাত্রী হলে ছাত্রদলের পুরুষ প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফজিলাতুন্নেছা হলে এ ঘটনা ঘটে।
অভিযোগ ওঠে, ছাত্রদল-সমর্থিত প্রার্থী ভোটকেন্দ্রে ঢোকার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ভোট কারচুপির আশঙ্কার কথা তুলে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় অন্য প্যানেলের প্রার্থীরাও ঘটনার প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের প্রবেশ ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
মন্তব্য করুন
