

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শীর্ষ তিনটি পদে এগিয়ে আছে। ১২টি হলের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শামসুন্নাহার, মুহসীন, এফ রহমান, রোকেয়া, এসএম, জহুরুল হক, জগন্নাথ, শহীদুল্লাহ, কার্জন, ফজলুল হক মুসলিম, অমর একুশে এবং সুফিয়া কামাল হল।
ভিপি পদে: ঐক্যজোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১২ হাজার ১০৬ ভোট। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।
জিএস পদে এগিয়ে আছেন ঐক্যজোটের এসএম ফরহাদ। এজিএস পদে সুবিধাজনক অবস্থানে রয়েছেন মহিউদ্দিন খান।
মঙ্গলবার রাত পৌনে ২টা থেকে বিভিন্ন হলে ফল ঘোষণা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোর সাড়ে ৪টা পর্যন্তও চূড়ান্ত ফল প্রকাশ শেষ হয়নি।
ছয় বছর পর অনুষ্ঠিত হলো ডাকসু ও হল সংসদ নির্বাচন, যা মিনি পার্লামেন্ট নামেও পরিচিত। গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়।
প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৬২ জন নারী। ভিপি পদে ৪৫, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭৩ এবং ছাত্রী ১৮,৯০২ জন। এবারের নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
মন্তব্য করুন
