

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অসচ্ছল শিক্ষার্থীদেরকে মাসিক আর্থিক সহায়তা প্রদান ও আন্তর্জাতিক সেরা চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চমানের গবেষণাকে উৎসাহিত করতে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক এম.জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন প্রস্তাবনা কমিটি নবম পে-কমিশনের নিকট হাজার কোটি টাকার দুইটি অনুদান তহবিলের প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাবির প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে নবম পে-কমিশনের নিকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেতন ভাতা প্রস্তাবনা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাবে গবেষণা অনুদান, অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক বৃত্তি ও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন খাতে আনুপাতিক হারে অনুদান বৃদ্ধি এবং অবস্থান ও পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা যৌক্তিক বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
গবেষণায় মান বৃদ্ধির লক্ষ্যে, প্রভাষক ২ লক্ষ টাকা, সহকারী অধ্যাপক ৩ লক্ষ টাকা, সহযোগী অধ্যাপক ৫ লক্ষ টাকা এবং অধ্যাপক ১০ লক্ষ টাকা হারে গবেষণা অনুদান প্রদানের প্রস্তাব দেওয়া হয়। তবে প্রকাশনায় ব্যর্থ হলে গৃহীত অগ্রীম ফেরত প্রদান করতে হবে।
প্রস্তাবনা কমিটির দাবি, ঢাবির শিক্ষক ও কর্মচারীদের এই প্রস্তাবনা দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কার্যাবলীর মানোন্নয়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সুনিশ্চিত করার দাবিকে প্রতিফলিত করে।
পে-কমিশনের মাধ্যমে এই দাবিগুলোর বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখতে মেধাবীদের আকৃষ্ট করা সম্ভব হবে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তা সহায়ক ভূমিকা পালন করবে।
এ সময় প্রস্তাবনা কমিটির আহবায়ক ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব ড. শাফি মো. মোস্তফা সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন