

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাবি মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসন বিভাগের ব্যবস্থাপক রফিকুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
ডিএমটিসিএল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস থেকে পাঠানো অনুরোধের প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের বিকল্প ভ্রমণ পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
