

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন।
এই পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। নাঈমের অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে নজর কাড়েছে।
নাঈম ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের অধিকার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম বলেন, তিনি ক্যাম্পাসের সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানির অপচয় রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। পাশাপাশি প্রতিবন্ধী, অসচ্ছল ও সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য কার্যক্রম চালাবেন।
নাঈমের অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে—শারীরিক সীমাবদ্ধতা কোনোভাবেই সামাজিক নেতৃত্ব বা দায়িত্ব পালনে বাধা নয়।
রাকসু নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদকসহ মোট ২৩টি পদে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
মন্তব্য করুন
