

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে ও অনিবন্ধিত ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের গতকালের অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।
ডাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার যৌথ উদ্যোগে চালানো ওই উচ্ছেদকে কেন্দ্র করে বিকেলে হকারদের একটি বিক্ষোভ মিছিল হয় এবং এতে কিছু বামপন্থী ছাত্র সংগঠনও অংশ নেয়।
পরে উক্ত এলাকায় আবারও কিছু অবৈধ দোকান বসানো হলে তা ডাকসুর প্রতিনিধিবৃন্দ উচ্ছেদ করেন।
এই ঘটনাকে সমালোচনা করে ফেসবুকে বক্তব্য দেন বামপন্থি শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক নেটওয়ার্ক’-এর নেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।
তিনি প্রশ্ন করেন যে ডাকসুর গঠনতন্ত্র কোথায় পাওয়া যায় এবং অভিযোগ তোলেন ডাকসুর নামের আড়ালে অন্যায় কাজ হচ্ছে কি না।
তাঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে পাল্টা প্রশ্ন তুলেন।
মুসাদ্দিক দাবি করে বলেন, “শিক্ষক নেটওয়ার্কের যদি কোনো গঠনতন্ত্র থাকে, তা শেয়ার করতে বলি — দেখতে চাই সেখানে কোথায় লেখা আছে যে ক্যাম্পাসে গাঁজা-দোকান, মাদক, ভবঘুরে ও অনিবন্ধিত বহিরাগতদের আশ্রয় দিতে হবে।”
তিনি আরো লিখেছেন, বহিরাগত এনে ক্যাম্পাসে সমস্যার সৃষ্টি হলে তার ফলে কর্মচারীদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়তে পারে — এমন উদ্বেগ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
