

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তাদের কোনো ভূমিকা থাকবে না। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দিচ্ছে, যা নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে পারে।
সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, এই নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন হবে এবং তা ভবিষ্যতের জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে কাজ করবে। প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলকে তারা শুভকামনা জানিয়েছে।
মন্তব্য করুন
