

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“শিক্ষার্থীদের খাবার হোক নিরাপদ ও স্বাস্থ্যকর” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক বিশেষ প্রশিক্ষণ সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকান মালিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে নিরাপদ খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রয়বিধি বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
জাকসুর এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও মানসম্পন্ন খাবার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থতা রক্ষায় খাদ্যের মান নিয়ন্ত্রণ ও সঠিক সচেতনতা গড়ে তোলাই এখন সময়ের দাবি।
জাকসুর নেতৃবৃন্দ জানান, এই প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিতভাবে চলমান থাকবে এবং ক্যাম্পাসের প্রতিটি খাবারের দোকানকে নিরাপদ খাদ্য ব্যবস্থার আওতায় আনা হবে।
অনুষ্ঠানে জাকসু নেতৃবৃন্দ, ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোছা: রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন