শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৬ এএম
অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়
expand
অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়

যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বুয়েটের ইইই বিভাগের ৩য় বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছে বুয়েটের শিক্ষার্থীরা।

পরবর্তীতে দাবির মুখে তার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করে বুয়েট প্রশাসন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটায় বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও, তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিট-এ মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের অভিযোগে শ্রীশান্তকে গ্রেফতারের দাবিতে বুয়েটের আহসানুল্লাহ হলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

পরবর্তীতে, পুলিশ এসে ক্যাম্পাসে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। তার বিষয়ে আগামীকাল (বুধবার) চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন