শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দফা দাবিতে রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শাটডাউন

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম
expand
৩ দফা দাবিতে রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শাটডাউন

ইন্টার্নশিপ ভাতা চালু করাসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিভাগের অফিস কক্ষে তালা দিয়ে বিভাগের সামনেই বিক্ষোভ সমাবেশ করে এই কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।

তাদের অন্য দুইটি দাবি হলো-বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজন করা।

সুমন আলী নামে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের ডিপার্টমেন্টের বয়স ১০ বছর। কিন্তু ১০ বছরের ডিপার্টমেন্টে কোনো উন্নয়ন হয়নি এবং ক্লাস রুমের যথেষ্ট ঘাটতি রয়েছে। ক্লিনিকাল সাইকোলজিতে ইন্টার্নশীপের সুবিধা আছে, এই সুবিধাতে ঢাকাতে (ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ) ইন্টার্নশিপ করা লাগে কিন্তু ১০ বছরেও এই ইন্টার্নশিপ এর ভাতা চালু হয়নি। আমরা চাই এই ভাতা চালু করা হোক। এ বিষয়ে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি আমাদের বার বার আশ্বস্ত করেন। কিন্তু কোন কাজ হয়নি।

আরেক শিক্ষার্থী জান্নাত জামান বলেন, ক্লিনিক্যাল সাইকোলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা যে শিক্ষার্থীরা আছে, তারাই শুধু শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবে। কিন্তু মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক আমাদের বিভাগের চেয়ারম্যান হওয়ার পর থেকে মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে শিক্ষক পদে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, ক্লিনিক্যাল সাইকোলজি একটা অ্যাপ্লইড ব্রাঞ্চ। এখানে আমরা অনার্সে তিন মাস এবং মাস্টার্সে ছয় মাস ইন্টার্নশিপ করে অভিজ্ঞতা নিয়ে আসি। এখানে কেন মনোবিজ্ঞানের একজন শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পাবে? যেখানে আমরা মনোবিজ্ঞানে এপ্লাই করার সুযোগই পাই না। আমরা ডিপার্টমেন্টের তালা লাগিয়েছি ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছি আমাদের দাবিগুলো যদি না মানা হয়, তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নিব।

বিক্ষোভ সমাবেশে বিভাগটির বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন