শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি শিক্ষকের কক্ষ থেকে সাড়ে ৫ ফুট সাপ উদ্ধার শিক্ষার্থীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষকের কক্ষ থেকে সাড়ে পাঁচ ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে বিভাগের অধ্যাপক ড. সাজেদুর রহমানের কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন’-এর জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া সাপটি উদ্ধার করেন।

অনন্যা ফারিয়া বলেন, ‘উদ্ধার করা সাপটি একটি নির্বিষ দাঁড়াশ। এর দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট।’

তিনি বলেন, ‘সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম স্যার ফোন করে জানান ড. সাজেদুর রহমান স্যার তার কক্ষে একটি সাপ দেখতে পেয়েছেন। খবর পেয়ে আমি দ্রুত সেখানে গিয়ে সাপটি উদ্ধার করি। সাপটিকে শিগগিরই তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন