

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেছেন, মানুষ সবসময় পজিটিভ কাজকে মূল্যায়ন করে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী কেন্দ্রিক যে কোনো ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। শিবিরের দীর্ঘদিনের পজিটিভ কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস ও সমর্থন গড়ে তুলেছে। সেই কারণেই বিগত চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে তারা সাফল্য অর্জন করেছে।
সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত শাখা ছাত্রশিবিরের ‘ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্টে’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জাহাঙ্গীর আলম আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ও অন্যান্য প্রযুক্তিতে অতিরিক্ত সময় ব্যয় করছে, তাই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা উচিত। হলগুলোতেও ইনডোর গেম চালু করা প্রয়োজন। যেসব শিক্ষার্থী বা সংগঠন পজিটিভ কাজ করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বোচ্চ সহায়তা করবে।
তিনি মনে করেন, ‘ছাত্রশিবিরের মতো ইতিবাচক কর্মকাণ্ড প্রতিটি শিক্ষাবিষয়ক সংগঠনের জন্য উদাহরণ হওয়া উচিত।’
শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা চাই নবীনদের মধ্যে ব্যাক্তিগত বুঝাপড়া খুব ভালো হোক এবং তারা যাতে একটি পরিবারের মতো বেড়ে উঠতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে আজ আমাদের এই আয়োজন। ব্যক্তিগত সম্প্রীতি এবং ভালোবাসা অর্জনের মাধ্যম হওয়াটাই এই টুর্নামেন্টের উদ্দেশ্য।”
খেলায় অংশগ্রহণকৃত নবীন শিক্ষার্থীগন অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ করে খুব এক্সাইটেড। এখানে এসে অনেক নতুন ব্যাচমেটদের সাথে পরিচয় হয়েছি। এছাড়াও পূর্বে এমন পরিবেশ পায়নি, তাই আরো বেশী ভালো লাগছে।”
উল্লেখ্য ‘সমৃদ্ধ ও দেশ প্রেমিক নাগরিক গড়ার লক্ষ্যে, সুস্বাস্থ্য ও সুন্দর মস্তিষ্কের তরুণদের একতাবদ্ধ রাখার উদ্দেশ্যকে’ সামনে রেখে ইবি শাখা ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করে। উদ্বোধন ম্যাচটি আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ বনাম ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর'র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং আল ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, প্রচার সম্পাদক আবসার নবী হামজা এবং খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন