শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রাকসু

এক বিভাগ থেকে তিন ভিপি ও পাঁচ জিএস-সহ ৩৪ জন নির্বাচিত

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম
রাবি
expand
রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে কেন্দ্রীয় জিএস-সহ ইসলামিক স্টাডিজ বিভাগের ৩৪ জন নির্বাচিত হয়েছেন। এক বিভাগ থেকে এতজন নির্বাচিত হওয়া উচ্ছ্বসিত বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায় বিভাগটির ২০১৯-২০ সেশন (মাস্টার্স) থেকে নির্বাচিত হয়েছেন চারজন, ২০২০-২১ সেশন (চতুর্থ বর্ষ) থেকে নির্বাচিত হয়েছেন ৬ জন, ২০২১-২২ সেশন (তৃতীয় বর্ষ ২য় সেমিস্টার) থেকে নির্বাচিত হয়েছেন ১৫ জন। ২০২২-২৩ সেশনের (তৃতীয় বর্ষ, ১ম সেমিস্টার) নির্বাচিত হয়েছেন ৬ জন, ২০২৩-২৪ সেশন (দ্বিতীয় বর্ষ) থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন। রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনটি হলের ভিপি ও চারটি হলের 'জিএস'ও একই বিভাগের শিক্ষার্থী।

রাবির ইসলামিক স্টাডিজ থেকে নির্বাচিতরা হলেন, রাকসু সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট সদস্য সালাউদ্দিন আম্মার, রাকসু সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ, মতিহার হল ভিপি তাজুল ইসলাম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাওসার হাবিব, বিজয় ২৪ হলের ভিপি মো. রাসেল মিয়া। মো. ইব্রাহিম হোসেন, জিএস, মাদার বখ্শ হল সংসদ, সাব্বির হোসাইন, জিএস, সৈয়দ আমীর আলী হল সংসদ। আরিফুল ইসলাম, জিএস, জিয়াউর রহমান হল, মো. বায়জীদ, জিএস, শাহ্ মখদুম হল সংসদ।

এ ছাড়া হল সংসদে বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, মো. বাঈজিদ খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মতিহার হল। ইয়াসিন আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, শহীদ শামসুজ্জোহা হল। আব্দুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিজয়-২৪ হল। মো. রাসেল হোসাইন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক, শহীদ শামসুজ্জোহা হল। আক্তার হোসাইন হিমেল, সহকারী সংস্কৃতি সম্পাদক, শেরেবাংলা একে ফজলুল হক হল।

মো. আতিফ আহমেদ আরমান, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক, শহীদ হবিবুর রহমান হল, আব্দুল কাদির, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক, সৈয়দ আমীর আলী হল। আব্দুল্লাহ আল হুমাইদী, সহকারী কমনরুম সম্পাদক, মাদার বখ্স হল। এহতেশাম বিল্লাহ, সহকারী কমনরুম বিষয়ক সম্পাদক , মতিহার হল। আব্দুল্লাহ সাজিদ সিদ্দিক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক, সৈয়দ আমির আলী হল। রেবেকা সুলতানা, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক, রহমতুন্নেসা হল। ফাতিমাতুস সানিহা, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক, জুলাই-৩৬ হল। মো. সজিব আহমেদ রাজু, সহ-কমনরুম বিষয়ক সম্পাদক, নবাব আব্দুল লতিফ হল। খাদিজা খাতুন, সহ-কমনরুম বিষয়ক সম্পাদক, রহমতুন্নেসা হল। তানভীর আহমেদ, নির্বাহী সদস্য, নবাব আব্দুল লতিফ হল। তামিম বিল্লাহ, নির্বাহী সদস্য, বিজয়-২৪ হল। তাজিমুল হাসান, নির্বাহী সদস্য, শহীদ জিয়াউর রহমান হল। জিল্লুর রহমান, নির্বাহী সদস্য, সৈয়দ আমীর আলী হল সংসদ। উম্মে হাবিবা, নির্বাহী সদস্য, তাপসী রাবেয়া হল। মো. বুরহান উদ্দিন জিহাদী, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক, মতিহার হল। মো: আলী হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, শেরেবাংলা একে ফজলুল হক হল। মো. ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য, মতিহার হল, মোছা: রাজিয়া সুলতানা খুশি, সহ-বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক, মন্নুজান হল, মোছা: খাদিজাতুল কুবরা, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জুলাই ৩৬ হল।

এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীদের আমরা পড়াশোনার পাশাপাশি সবদিক থেকেই যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। তাদের নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়। যার ফলস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছে এবং অধিকাংশই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আগামীতে আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নানাপ্রান্তে তাদের সততা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন