

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার করা না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ৫ দফা দাবিতে ইবি শিবিরের করা এক বিক্ষোভ কর্মসূচিতে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আজকে ৯৩ দিন হয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সাজিদের খুনিদেরকে বের করা যায় নাই। এটা শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলবো না, বরং এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা এই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আপনাদের ইনটেলিজেন্স কি এত দুর্বল? ৯০ দিন হয়ে গেলেও একজনের হত্যাকারীকে এখনো শনাক্ত করতে পারছেন না!
তিনি বলেন, ‘এর পেছনে কী রহস্য আছে, তা জাতির সামনে উন্মুক্ত করতে হবে।’ অতঃপর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সাজিদ আব্দুল্লাহ আমার ভাই, যদি তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার করা না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে।
এছাড়াও অনতিবিলম্বে দ্রুত ছাত্রসংসদের নীতিমালা ও রোডম্যাপ প্রদান, ডিজিটাল পেমেন্ট নিশ্চিতকরণ, এ বছরেই নির্মাণাধীন হলসমূহ চালু এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।
মন্তব্য করুন