

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে হেরে গিয়েও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান।
তিনি রাকসু নির্বাচনে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি।
গত শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
নির্বাচনে মোর্শেদ মোট ৯৮৭ ভোট পেয়েছেন। ৫১ বছরে বয়সী মোরশেদ প্রার্থিতা ঘোষণা করার পর ক্যাম্পাসজুড়ে সারা ফেলেছিলেন তিনি।
শাহরিয়ার মাের্শেদ খান জানান, "আমি ব্যক্তিগতভাবে মনে করি সংখ্যার বিবেচনায় নয়, যারা আমাকে ভােট দিয়েছেন তাদের আন্তরিকতার বিবেচনায় আমি ধন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ শিক্ষার্থীরা যে ৫১ বছর বয়সী একজন লোককে ভােট দিয়েছে এটাকে আমি ইতিবাচক হিসাবেই দেখি৷"
শাহরিয়ার মোর্শেদ খান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
মন্তব্য করুন