শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পিএম
expand
রাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম ছাত্রসংগঠনকে অভিনন্দন জানিয়ে বলেন, ইনসাফ ও সত্য প্রতিষ্ঠার পথে আমরা জুলাই বিপ্লবের মতো ঐক্যবদ্ধ থাকব।

তিনি আরও লিখেছেন, শহীদ নোমানীসহ যারা রাস্তায় হ্নাস দিয়েছেন, তাদের রক্তে রঞ্জিত মতিহার আমাদের সংগ্রামের প্রতীক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী জোটের সকলকে শুভেচ্ছা।

৫ আগস্ট পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরেছে দেশের ছাত্র ও মূল ধারার রাজনীতি অঙ্গন। এরই ধারাবাহিকতায় কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে দেশের বড় বড় অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন। যেগুলোতে ছাত্রশিবিরের আধিপত্য দেখা গেলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে ছাত্রদলসহ অন্যারা।

উল্লেখ্য, রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন