শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসুর ফল ঘোষণায় বিলম্ব

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম
রাকসুর ফল ঘোষণা শুক্রবার
expand
রাকসুর ফল ঘোষণা শুক্রবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে গণনা করা হয় মন্নুজান হলের ব্যালট। এর আগে রাত পৌনে ৮টায় হলটির পোলিং কর্মকর্তা ও এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়।

মিলনায়তনের মঞ্চে ছয়টি ব্যালটের জন্য আলাদা ছয়টি ওএমআর মেশিন বসানো হয়েছে। মঞ্চের সামনে সাজানো হয়েছে বিভিন্ন হলের ব্যালট বাক্স। প্রতিটি হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে সংশ্লিষ্ট হলের প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে।

এই পুরো প্রক্রিয়াটি মিলনায়তনের সামনে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। শিক্ষার্থীরা দাঁড়িয়ে ও বসে তা পর্যবেক্ষণ করছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত আছেন।

উল্লেখ্য, এ বছরের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট প্রদান করেছেন। বেলা ৪টায় ভোটগ্রহণ শেষ হয় এবং বিকেল পৌনে ৫টার মধ্যে সব ব্যালট বাক্স মিলনায়তনে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে রাকসুর ভোট গণনা শুরু করেছি। প্রথমে মন্নুজান হলের ভোট গণনা করা হচ্ছে। ধারাবাহিকভাবে একের পর এক হলের ফলাফল গণনা করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন