শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ শতাংশ ভোট পড়েছে রাকসুতে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)
expand
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সারাদিনব্যাপী ভোট গ্রহণ শেষে এ তথ্য নিশ্চিত করেন রাকসু নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক ছিল।

এর আগে দুপুর ১টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট কাস্ট হওয়ার তথ্য জানায় নির্বাচন কমিশন। এছাড়া বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৬০ শতাংশ ভোট কাস্ট হওয়ার কথা জানানো হয়।

সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট প্রার্থী ৯১৮ জন। আর ভোটার ২৮ হাজার ৯০১ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন