

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে নিজের ভোট প্রদান করেছেন ছাত্রদল সমর্থিত এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) প্রার্থী জাহিন বিশ্বাস এষা।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রহমতুন্নেসা হলের এই শিক্ষার্থী।
এষা বলেন, এখন পর্যন্ত প্রশাসনের সার্বিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। আমরা আশা করি, ফলাফল ঘোষণা পর্যন্ত এই সতর্কতা বজায় থাকবে।
তিনি আরও বলেন, যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীরাও একসঙ্গে তা প্রতিহত করবে।
প্রথমবার ভোটদানের অভিজ্ঞতা নিয়ে এষা বলেন, আজ জীবনের প্রথম ভোট দিয়েছি। আমাদের অনেকেরই আজ প্রথমবারের মতো ভোট দেওয়া। পুরো পরিবেশটা উৎসবমুখর, সবাই আনন্দের সঙ্গে অংশ নিচ্ছে।
তিনি আরও জানান, ভোটগ্রহণের সময় পোলিং ও প্রিজাইডিং অফিসাররা দিকনির্দেশনা দিয়েছেন, যার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে ভোট দিতে পারছেন।
“আমরা নিখুঁতভাবে ভোট দিচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।”
মন্তব্য করুন
