

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনার কাজ। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।
বুধবার (১৫ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোট গণনা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।”
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। দিনভর নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন দাবি করেছে, সার্বিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, প্রায় ৬০ শতাংশের বেশি ভোটার উপস্থিতি ছিল এবারের নির্বাচনে।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে।
এদিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান জানিয়েছেন, গণনা সম্পূর্ণ করে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল নাগাদ ফলাফল প্রকাশ করা হতে পারে।
মন্তব্য করুন
