শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ হলো চাকসুর ভোটগ্রহণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম
শেষ হলো চাকসুর ভোটগ্রহণ
expand
শেষ হলো চাকসুর ভোটগ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়।

তবে কেন্দ্রের ভেতরে যারা ভোটের লাইনে ছিলেন, তাদের বিকেল ৪টার পরও ভোট দিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন।

তিনি বলেন, পুরো নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্র থেকে ব্যালটগুলো পৃথক করে ডিন কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে সিসি ক্যামেরার সামনে গণনার কাজ শুরু হবে।

৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণের উচ্ছ্বাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন