শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম
বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা 
expand
বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

দিনের মধ্যভাগে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের একটি কেন্দ্রে চোখে পড়ে ব্যতিক্রমী এক দৃশ্য-শিশুকে কোলে নিয়ে ভোট দিচ্ছেন এক নারী শিক্ষার্থী।

তিনি হলেন বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থী মাহমুদা ইবনাত আলো। এক বছরেরও কম বয়সী কন্যাশিশুকে কোলে নিয়েই তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর আলো বলেন, ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। আবার কবে হবে, তা বলা যায় না। তাই বাচ্চাকে নিয়েই এসেছি ভোট দিতে। খুব সুন্দরভাবে ভোট দিতে পেরেছি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার ও পদসংখ্যা বিবেচনায় প্রতি শিক্ষার্থীকে সর্বোচ্চ ১০ মিনিট সময় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রতিটি ভোটারকে ৪০টি পদে ভোট দিতে হবে। গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একটি করে ভোট প্রদানের হিসাব রাখা হয়েছে।

চলতি নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন প্রার্থী, যাদের মধ্যে নারী প্রার্থী আছেন মাত্র ৪৭ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনে মোট ২৭ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা করা হবে। হল সংসদের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে, আর কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন