

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৭ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বাদ জুমা যাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে মিছিলের সমাপ্তি হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ জুলাই গণহত্যার বিচারের দাবি জানান এবং আজকের সমাবেশ থেকে সরকারের কাছে দ্রুত বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাইম ভূইয়া বলেন, “গণহত্যায় প্রায় ১,৪০০ জন শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজারেরও অধিক মানুষ আহত হয়েছেন, যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খুনি হাসিনা-সহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার দাবি জানাই।
এ ছাড়া জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি হাসিনা-সহ ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত ছিল, প্রত্যেকটি গোষ্ঠীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।”
তিনি বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে আরও বলেন, “যত দ্রুত সম্ভব জুলাই হত্যার বিচার করুন এবং আওয়ামী লীগকে দল হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অধিকার থেকে বিচ্ছিন্ন করে বিচার করুন।”
জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সংগঠক মো. ইকবাল বলেন, “প্রায় দুই বছর হয়ে যাওয়ার পরও আমাদের ভাইয়েরা যে স্বপ্ন দেখে তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা গড়ে তুলতে পারিনি। তাই আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এবং আমাদের ভাইদের হত্যাকাণ্ডে যারা জড়িত, শেখ হাসিনা-সহ সবাইকে দেশে এনে তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানাই।”