

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আর কোনো অক্টোবর ট্র্যাজেডি আমরা চাই না। এখনই সময় এসেছে বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে ১৯৮৫ সালের দুর্ঘটনায় নিহত ৪০ জন শিক্ষার্থী ও স্টাফের স্মরণে অনুষ্ঠিত শোক সভায় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, আমাদের জীবনের মূল্য দিতে হবে। চল্লিশটি জীবন যদি আমরা এখনও মূল্যায়ন করতে না পারি, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীলরা এখানে উপস্থিত।
আমি সবাইকে অনুরোধ করব, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা এখনই নিশ্চিত করতে হবে। পাশাপাশি ৮’শ কোটি টাকার বাজেট দ্রুত বাস্তবায়ন করতে কাজ শুরু করতে হবে।
তিনি বলেন, কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করা শিক্ষার্থী ও স্টাফদের জন্য আমাদের শোক থাকছে। মুহূর্তের মধ্যে পরিবারগুলো এতিম হয়ে যায়।
সেই ধরনের একটি ঘটনা ঘটেছিল ১৯৮৫ সালের ১৫ অক্টোবর। আমরা ২৬ জন সহপাঠী, ১৪ জন স্টাফ ও অতিথিকে হারিয়েছিলাম। তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
সাদিক কায়েম বলেন, শুধু শোকসভা করেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। সলিমুল্লাহ মুসলিম হল, মুহসীন হল, সূর্যসেন হল, রেজিস্টার বিল্ডিংসহ অসংখ্য বিল্ডিং এখনও ঝুঁকিপূর্ণ। আমাদের জীবনের মূল্য দিতে হবে, আর এটি না করলে আরও বড় ঘটনা ঘটতে পারে।
তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৮’শ কোটি টাকার বাজেট দ্রুত বাস্তবায়ন করতে হবে।
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের খোঁজ-খবর নেওয়া আমাদের দায়িত্ব।
ভিপি সাদিক বলেন, ডাকসু সর্বোচ্চ আন্তরিকতায় পরিবারের খোঁজ রাখবে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসনও আরও আন্তরিকভাবে পরিবারের খোঁজখবর নেবে।
মন্তব্য করুন
